Wednesday , 20 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র হবে: গভর্নর

প্রতিবেদক
Newsdesk
August 20, 2025 3:42 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে। আগামী ৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে। এমনটাই বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে উন্নয়ন কৌশলবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেয়াও সহজ। এখন থেকে এই প্রবণতা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হবে। একইসঙ্গে আর্থিক খাতে লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ এ ধরণের ঋণ সেবা পাচ্ছে। ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর