Wednesday , 20 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

প্রতিবেদক
Newsdesk
August 20, 2025 8:31 pm

নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সিআইডির অনুসন্ধানে জানা যায়, মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি ক্রয় করে অঢেল সম্পদের মালিক হয়েছে এই সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রুহুল আমিন উপার্জিত সম্পত্তির মাধ্যমে মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন। তিনি তার ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামক জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এই সম্পত্তির মালিক হন।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকায় মোট সাতটি দলিল অনুযায়ী জমির পরিমাণ ২৩১ কাঠা। যার দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। উক্ত জমিগুলোর ওপর নির্মিত অবকাঠামোসহ মোট মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।

ফাইন্যান্সিয়াল ক্রাইম শাখা, সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এই সম্পত্তির ওপর ক্রোকাদেশ দেন।

রুহুল আমিন ছাড়াও ওই জনশক্তি রপ্তানিকারক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মানিলন্ডারিং আইনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি নেই

‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি থাকলে মামলা’

ধর্ষণে যাবজ্জীবন সাজার আসামি ২১ বছর পর গ্রেপ্তার

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

জেড আই খান পান্না ও বিজিবি ডিজির বিরুদ্ধে মামলা

মিরপুরে প্রকাশ্যে ২২ লাখ টাকা ডাকাতি: অস্ত্রসহ ৬ জেলা থেকে গ্রেপ্তার ৬

রাজধানীর মিরপুর কলেজের দেয়ালধসে নিহত ২

সিকিমে ভেঙে পড়ল সেতু, বহু পর্যটক আটকা

পণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে অন্ধকার নেমে এসেছে: ফখরুল

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জয়ের লক্ষ্যে ৩ পরিবর্তন