Sunday , 21 December 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
Newsdesk
December 21, 2025 7:17 pm

ফেনী প্রতিনিধি : 

ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বাদ আসর ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জিয়া মঞ্চ ফেনী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাফর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মদ সম্রাটসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আবু তালেব বলেন, ‘ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ফেনী-১ আসনের জনগণ তার নেতৃত্বে আবারও ঐক্যবদ্ধ হবে বলে আমরা আশাবাদী।’

খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম–ফুলগাজী–ছাগলনাইয়া) আসন থেকে মোট ৫ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনসহ মোট ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবেন।

এদিকে, রোববার বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

নতুন করে বাংলাদেশে আশ্রয় নিল বিজিপি সদস্যসহ ১১৬ জন

এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মন্ত্রী মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ জন টেঁটাবিদ্ধ

রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সাথে সুসম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষায় আইএসপিএবির ৭ দাবি

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢামেকে অসুস্থ কারাবন্দির মৃত্যু

ভারতের প্রোপাগান্ডাকে বাংলাদেশ ভয় পায় না: ফরিদা আখতার

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা