শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে কাজ করতে হবে’

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশের মানুষ অনেক আশা, প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আসুন, আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসময় নিজের পাশাপাশি বিএনপি নেতা এবং তার সফরসঙ্গীদের ইফতারের দাওয়াত দেওয়ায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ এক যুগের বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে। বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে ব্যক্তিস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি।’

তিনি বলেন, ‘আসুন, আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদের আল্লাহ-তাআলা দেবেন।’

ইফতারে প্রধানমন্ত্রী ও জামায়াতের আমির শফিকুর রহমান একই টেবিলে বসেন। তাদের সঙ্গে ছিলেন বিএনপি ও জামায়াতের নেতারা।

ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ যোগ দেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজিরের ষড়যন্ত্র, পুলিশের প্রতিবাদ

সাবেক গণপূর্তমন্ত্রীকে ‘বাবা’ সম্বোধন করা সেই অধ্যক্ষ গ্রেপ্তার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

কুমিল্লায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সাগর-রুনি হত্যা: রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন ৯ আইনজীবী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের মেয়েরা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের মেয়েরা

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান, নিহতের সংখ্যা বেড়ে ৫

সাদপন্থিদের প্রধান ওয়াসিফুলসহ ২৩ জনের জামিন বহাল

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

বিজিবিকে দেখে সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা