মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২১, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কলেজ শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯) হত্যা মামলায় সাতজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আসামিদের উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আসিফ রানা, মোহাম্মদ আলী, গোলাম হোসেন, আব্দুল হেলিম, ফরিদ আহম্মেদ, ইউনুছ আলী ও শামছুল হক।

‎এছাড়া, এই মামলায় খালেদা আক্তার এবং রেহেনা খাতুনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎‎মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০২১ সালের ৩১ মে রাত ১১টা পর তারাকান্দার পলাশকান্দা গ্রাম থেকে নিখোঁজ হন ময়মনসিংহের শিক্ষার্থী ইকবাল। তখন তার বড় ভাই ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানা অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। ৫ জুন পুলিশ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে। এ মামলায় আসামি আব্দুল হেলিম ও খালেদা আক্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তিতে উঠে আসে আরও সাতজনের নাম।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, পুলিশ ও আইনজীবীদের নিঃস্বার্থ সহযোগিতার কারণে এমন রায় এসেছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৯ বছর পর দেশে ফিরলেন সালাহউদ্দিন আহমেদ

নীলফামারীতে সাত দিনেও দেখা মেলেনি সূর্যের, বিপর্যস্ত জনজীবন

স্বাস্থ্যখাতে স্থবিরতা নিরসনে ডা. রোবেদের অপসারণসহ ৭ দাবি ড্যাবের

কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বপ্ন সৌম্যর

কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, যা খুবই অমানবিক : প্রধানমন্ত্রী

অ্যাডিশনাল ডিআইজি প্রলয়ের ৪ দেশে ৬ বাড়ির অনুসন্ধান চেয়ে দুদকে চিঠি

পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় ১৭ ডিসেম্বর

বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন জেমি সিডন্স

বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন জেমি সিডন্স

‘ট্রেড ইউনিয়ন গঠনে ১৫ শতাংশ শ্রমিকের সমর্থনের বিধান করতে যাচ্ছে সরকার’