Saturday , 9 May 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

প্রতিবেদক
Newsdesk
May 9, 2026 5:48 pm

বিনোদন ডেস্ক :

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাবা কায়সার হামিদ মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ শনিবার (৯ মে) বিষয়টি প্রথমে নিশ্চিত করেন আরেক কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত।

ফেসবুক পোস্টে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা কায়সার। কিছুদিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, তিনি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন, যার ফলে লিভারে গুরুতর জটিলতা দেখা দেয়। শুরুতে তাকে আইসিইউতে রাখা হলেও অবস্থার অবনতি হলে পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ডানা আরও জানান, কারিনার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার চেষ্টা করছে। তার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তিনি সবাইকে দোয়া করার অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার অভিনয় করেছেন রেজাউর রহমান পরিচালিত ওয়েব ফিল্ম ‘৩৬-৩৪-৩৬’-এ।

উল্লেখ্য, কারিনা কায়সার একটি পরিচিত ক্রীড়া ও শিক্ষাবিদ পরিবারের সদস্য। তার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু, বাবা কায়সার হামিদ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং মা শাহনাজ সুলতানা কায়সার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক।

 

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মার্চে ফের চালু হচ্ছে বিমানের রোম ফ্লাইট

সাবেক মন্ত্রীর বাসায় মিলল ৩ কোটি টাকা, ৮৫ ভরি সোনা ও বিদেশি মুদ্রা

বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে ব‍্যর্থ হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

স্বৈরাচারের পোকামাকড়রা বিশৃঙ্খলার চেষ্টা করছে: রিজভী

পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী

মূল্যস্ফীতির হার কমিয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা বিশাল চ্যালেঞ্জ : এফবিসিসিআই

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

পত্রিকার প্রচার সংখ্যা জানতে নতুন ফর্মুলা নিয়ে কাজ করছি: প্রতিমন্ত্রী

সীমান্তের ওপারে গুলির শব্দ, এপারে ভেসে এল লাশ

এমন দেশ গড়ে তুলতে হবে যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু : ডিএমপি কমিশনার

Share via
Copy link