Thursday , 30 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিটের আদেশ ৬ আগস্ট

প্রতিবেদক
Newsdesk
July 30, 2026 2:38 pm

 অপরাধচিত্র ডেস্ক: ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ৬ আগস্ট আদেশ দেবেন হাইকোর্ট।
২৯ জুলাই বুধবার শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান রিটটি দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়।
রিটে বলা হয়, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বিদ্যমান আইন, বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সম্ভাব্য অপব্যবহারের কারণে পুরুষদের হয়রানির ঝুঁকি কমবে।
এছাড়া, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা কেন দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ভারত সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে: ফখরুল

কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ শহীদ ছাত্রের পরিবারের খোঁজখবর নিলেন-রিণাত ফৌজিয়া

২০ তারিখ থেকে দেশজুড়ে টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

বাগেরহাটে ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৭ লক্ষাধিক করদাতা

প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল

ডেঙ্গু: আরও ৮ জনের মৃত্যু, ঢাকায় ৪

চোরদের আর নির্বাচিত করবেন না: উপদেষ্টা সাখাওয়াত