বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আফগানদের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ
আফগানদের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

বাংলাদেশের স্কোরটা টি-টোয়েন্টি হিসেবে খুব একটা মানানসই ছিল না। তবে টাইগার ব্যাটাররা ব্যাট করার সময়ই দেখা গিয়েছিল উইকেট স্লো। যে কারণে সমর্থকরা আশায় বুক বেধেছিলেন, এই ১৫৫ রানও যথেষ্ট হবে বাংলাদেশের জন্য।

বোলাররা সেটাই প্রমাণ করলেন। বিশেষ করে নাসুম আহমেদ। অসাধারণ বোলিং করলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামও। বোলারদের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তানকে ১৭.৪ ওভারে মাত্র ৯৪ রানেই বেধে ফেললো বাংলাদেশ। সে সঙ্গে জয় এলো ৬১ রানের বড় ব্যবধানে।

টি-টোয়েন্টিতে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। বিশেষ করে রশিদ খানের ঘূর্ণিতে যেন জমের মত ভয় পেতে শুরু করেছিল বাংলাদেশ। ভারতের দেরাদুনে সেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসার পর ঘরের মাঠে আফগানদের কাছে একমাত্র টেস্ট পরাজয় ছিল সেই আফগান জুজুর কারণেই।

শেষ পর্যন্ত টি-টোয়েন্টিতে আফগান জুজু কাটাতে পারলো বাংলাদেশ। ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দাপটের সঙ্গেই জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
খালেদা জিয়া সরকারের কাস্টডিতে নেই: আইনমন্ত্রী

খালেদা জিয়া সরকারের কাস্টডিতে নেই: আইনমন্ত্রী

বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

ভারতের সঙ্গে সম্পর্ক নিরূপণে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে: নৌ উপদেষ্টা

বাবার কবরের পাশে দাফন হবে জবি ছাত্রী অবন্তিকার

আমরা গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চাই : তথ্য প্রতিমন্ত্রী

ভোটের সময় ১৩ দিন মাঠে সেনাবাহিনী চায় ইসি

ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন: পুলিশ

দেশে ফিরলেন লুৎফুজ্জামান বাবর

তরুণ প্রজন্মের ভাষা না বুঝলে আ.লীগের মতোই পরিণতি হবে : হাসনাত আব্দুল্লাহ