Monday , 10 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী জজ সামিউল হক অর্ণব নিহত

প্রতিবেদক
Newsdesk
August 10, 2026 2:55 pm

জাহিদ হাসান নেত্রকোনা:
জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় জামালপুর জেলা জজ আদালতের সহকারী জজ সামিউল হক অর্ণব নিহত হয়েছেন। আজ সোমবার (১০ আগস্ট) জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের লাহেড়ীকান্দা এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা সহকারী জজ সামিউল হক অর্ণব এবং ট্রাকচালক ইদ্রিস আলী গুরুতর আহত হন।
ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সামিউল হক অর্ণবের মৃত্যু হয়। গুরুতর আহত ট্রাকচালক ইদ্রিস আলী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সামিউল হক অর্ণব নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিছড়াকান্দা গ্রামের প্রয়াত মক্রম তালুকদার পরিবারের সন্তান এবং পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য এ কে এম ফজলুল হক (কাসেম)-এর দ্বিতীয় পুত্র। তিনি জামালপুর জেলা জজ আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।
তার এই অকাল ও হৃদয়বিদারক প্রয়াণে স্বজন, সহকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিচার বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সর্বশেষ - রাজনীতি