Wednesday , 16 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেই হবে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
September 16, 2026 5:44 pm

নিজস্ব প্রতিবেদক : 

সরকার যে কোনো মূল্যে দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতে চায় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনতেই হবে। শিক্ষাব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীও নিরলস কাজ করছেন।’

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমাদের কীভাবে একটি উৎকৃষ্ট মানবসম্পদে পরিণত করা যায়, কীভাবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করা যায়, কীভাবে শিক্ষার সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট হবে- এটি হচ্ছে আমাদের সার্বক্ষণিক ভাবনা।

মন্ত্রী বলেন, ‘আমি চাই তোমাদের উৎফুল্লতা। আমি চাই তোমাদের সফলতা। আমরা চাই তোমাদের জীবন সুন্দর হোক। যেইভাবে তোমাদের অভিভাবকরা তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ।’

এছাড়া ২০২৮ সালের মধ্যে শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন হয়ে আগামী বাংলাদেশের জন্য প্রস্তুতি দিচ্ছে। আমি আশা করব আজকের এই অনুষ্ঠানে আমরা যা শুনেছি যা দেখেছি তাকে আত্মস্থ করে আমরা আগামী দিনে নিজেকে প্রস্তুত করব।’

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবিদাওয়া খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিজে থেকেই জিমনেশিয়াম তৈরির বিষয়েও জোর দেন শিক্ষামন্ত্রী।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত