Saturday , 26 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

প্রতিবেদক
Newsdesk
September 26, 2026 5:12 pm

এহসান উল্লাহ ও আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ থেকে : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫ সূত্র জানায়, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার বসতঘরে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত করে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের একটি কক্ষের সানসেডের ওপর তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতরে থাকা নয়টি প্যাকেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি কালো রঙের সিম্ফোনি বাটন মোবাইল ফোন ও একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।

এসআরবি-১৫ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫।

সর্বশেষ - জেলার খবর