Monday , 28 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক

প্রতিবেদক
Newsdesk
September 28, 2026 10:32 pm

নিজস্ব প্রতিবেদক :

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শওকত হাসানুর রহমানের বাসা থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মী বলে দাবি করে পুলিশ বলেছে, নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে তাঁদের আটক করা হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ওই বাসা থেকে তাঁদের আটক করে উত্তরা পশ্চিম থানা–পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বাসাটি আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের। যাচাই–বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

থানা-পুলিশের একটি সূত্র জানায়, তাঁদের উদ্দেশ্য কী ছিল এবং কেন তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন, তা জানার চেষ্টা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁরা কেক কাটতে সেখানে জড়ো হয়েছিলেন, এমন একটি তথ্যও সামনে এসেছে। বিষয়টি পুলিশ যাচাই-বাছাই করে দেখছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের অপার সুযোগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি, হাঁসফাঁস জনজীবন

নানক ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা

আমাদের উদ্দেশ্য একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়া: সিইসি

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না: মির্জা ফখরুল

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন সতর্কবার্তা

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা