Saturday , 3 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চালনা পৌরসভার আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 3, 2026 5:53 pm

অপরাধিচত্র প্রতিনিধি (খুলনা) : খুলনার দাকোপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. শফিকুল ইসলাম ওরফে আক্কেল আলীকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শফিকুল ইসলাম চালনা পৌরসভার আনন্দনগর গ্রামের মৃত হাসেম আলী শেখের ছেলে। তিনি আওয়ামী লীগের চালনা পৌরসভার সভাপতি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুল সংলগ্ন রাস্তার পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
দাকোপ থানা পুলিশের উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা প্রসেনজিৎ ব্যানার্জী কালবেলাকে জানান, হামলা ও লুটপাটের ঘটনায় স্থানীয় বিএনপির দায়ের করা মামলায় তদন্ত করে সন্দেহভাজন হিসেবে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায় শফিকুল ইসলামের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গত বছরের ২৬ নভেম্বরে দায়ের করা মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে শনিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

প্রিজন ভ্যানের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো নুসরাতের গল্প

জার্মানিতে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

পররাষ্ট্রস‌চি‌বের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

কাল থেকে ঢাকার ১৩ স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি

রাশিয়ার নৌবাহিনী ২০২৪ সালে ৪০টিরও বেশি নতুন জাহাজ পাবে: পুতিন

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা তারেক রহমানের

সীমান্তে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী