Thursday , 15 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা দেবে এসআরবি-১৫

প্রতিবেদক
Newsdesk
October 15, 2026 4:35 pm

এহসান উল্লাহ,কক্সবাজার :শারদীয় দুর্গাপূজা ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বিশৃঙ্খলা ওনাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে ব্যাটালিয়নটি। পূজামণ্ডপ ঘিরে নিয়মিত টহল গোয়েন্দা নজরদারি ও অনলাইন মনিটরিং জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কক্সবাজার জেলায় ৩২৪টি এবং বান্দরবান জেলায় ৩৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বাড়তি নজরদারি রাখা হবে।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এসআরবি-১৫-এর সদস্যরা নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোলিং এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাবেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্স। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে ব্যাটালিয়নটি।

পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিরোধেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অনলাইন মনিটরিং সেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং ও হয়রানি প্রতিরোধে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে। সম্মিলিত উদ্যোগে এমন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পূজার উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করা যায় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যে নাশকতার কোনো তথ্য বা আশঙ্কা নেই। তবে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। ব্যাটালিয়ন সদরে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে ২৪ ঘণ্টা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

কোনো পূজামণ্ডপ বা আশপাশের এলাকায় সন্দেহজনক কার্যকলাপ কিংবা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত এসআরবি-১৫-কে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সবার শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর