Tuesday , 17 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার।।

প্রতিবেদক
Newsdesk
November 17, 2026 11:39 pm

এম এ মতিন মাসুম, কুমিল্লা ব্যাুরোঃ কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের নয় দিন পর মঙ্গলবার পরিত্যক্ত খামারবাড়ি থেকে ব্যবসায়ী আবদুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি শুভপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন বাবুচি বাজারে মুদি মালামালের ব্যবসা করতেন। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।

নিহতের আত্মীয় এজে কামরুলসহ পরিবার সূত্র জানায়, গত ৮ নভেম্বর থেকে ব্যবসায়ী আবদুল জলিল নিখোঁজ হয়েছেন। গত কয়েকদিন সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ১৭ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে দশটার সময় এক নারী বাবুচি বাজারের পূর্বে পরিত্যক্ত খামারবাড়ির পাশ দিয়ে হাঁটার সময় গন্ধ পেয়ে কাছে যান। সেখানে পরিত্যক্ত ঘরে ব্যবসায়ী আবদুল জলিলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেন। পরবর্তীতে খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ব্যবসায়ী আবদুল জলিলের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত