এম এ মতিন মাসুম। কুমিল্লা ব্যাুরো: কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দক্ষিণ জেলা কার্যালয় ও স্বেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল (১৭ নভেম্বর) রাতে নগরীর রামঘাট এলাকায় আওয়ামীলীগের জেলা কার্যালয়ে এবং মুন্সেফবাড়ি সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচতলায় আগুন দেয়া হয়।
এ সময় স্যাোশাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ সব ভিডিও ফুটেজে দেখা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে বিেনপি ও অংগসংগঠনের একদল নেতা কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর রামঘাট এলাকায় আওয়ামীলীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান।
অপর একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একদল যুবক মিছিল নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়ির সামনে যান।
এক পর্যায়ে বাড়ির নীচতলায় এমপির ব্যাক্তিগত কার্যালয়ের ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভিতরে প্রবেশ করেনি। কয়কজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেয়।


















