Monday , 29 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭

প্রতিবেদক
Newsdesk
January 29, 2024 12:06 pm


আন্তর্জাতিক ডেস্ক :

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (২৮ জানুয়ারি) ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে ছোট একটি বিমান বিধ্বস্ত হলে ওই সাতজন নিহত হয়।

সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

দমকলকর্মীরা এএফপিকে জানিয়েছেন, প্রতিবেশী সাও পাওলো প্রদেশের ক্যাম্পিনাস ছেড়ে যাওয়ার পর একক ইঞ্জিনের এই বিমানটি দৃশ্যত মাঝ-আকাশ থেকে ভেঙে পড়ে এবং সকাল সাড়ে ১০টায় খনি-সমৃদ্ধ শহর ইতাপেভাতে বিধ্বস্ত হয়।

দমকলকর্মীরা ‘বিমানটিতে সাতজন আরোহীকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন’ বলেও বিভাগটি এক বিবৃতিতে বলেছে। এর আগে তারা তিনজনের মরদেহ পাওয়া গেছে বলে ঘোষণা করেছিল।

স্থানীয়দের তোলা ছবিতে ঘাস এবং গাছে ঢাকা পাহাড়ের পাশে ভেঙে পড়ার কিছুক্ষণ পরে প্লেনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। দেশটির সোশ্যাল নেটওয়ার্ক এবং ব্রাজিলিয়ান মিডিয়াতেও এসব ছবি প্রচারিত হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত