Friday , 26 June 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

তিন কিংবদন্তির দেখা মিললো এক নাটকে

প্রতিবেদক
Newsdesk
June 26, 2026 8:07 pm

বিনোদন ডেস্ক :

দেশের অভিনয় অঙ্গনের তিন কিংবদন্তি শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর একসঙ্গে কখনো তাদের পর্দায় দেখা না মেললেও এবার দেখা যাবে এক নাটকে।

নাটকের নাম ‘দাদি ভয়ংকর’। রচনা ও পরিচালনায় রাহাত কবির। প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক-নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নাটকটির গল্প। এরই মধ্যে সম্পন্ন হয়েছে শুটিং।

নির্মাতা জানান, ইন্টারনেটের ভালো দিক যেমন আছে, তেমনি আছে খারাপ দিকও। আমরা চাইলে ভালো দিকটা ব্যবহার করতে পারি আবার খারাপ দিকটাও ব্যবহার করতে পারি। নাটকে ভালো খারাপ দুটো দিকই দেখানো হয়েছে। কিন্তু ভালো দিকের প্রতি উৎসাহিত করা হয়েছে গল্পে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে আবুল হায়াত বলেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। নির্মাতা সেটা করতে পেরেছেন।’

দিলারা জামানের মতে, “প্রযুক্তি আমাদের যতোটা স্বচ্ছন্দ দিচ্ছে ঠিক ততোটা বিপদও ডেকে আনছে। সেই ব্যাপারে মূলত নাটকের মধ্য দিয়ে সবাইকে সাবধান করে দেওয়া। খুব ভালো লেগেছে একসঙ্গে একই নাটকে অভিনয় করে। আমার তো বারবার সেই ‘শেষ পত্র’-এর দিনগুলোর কথা মনে পড়ছিলো।”

ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তারমধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা, হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করাটা যে কতো ভালোলাগার বিষয়, তা ভাষায় প্রকাশের নয়।’

তিন কিংবদন্তির সঙ্গে এ নাটকে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

লেবাননে ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান সেনাবাহিনীর

রোহিঙ্গা ক্যাম্পোর পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি

সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত: ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

২০ তারিখ থেকে দেশজুড়ে টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো আসর আল টেকনিয়া

সরকার ব্যর্থ হলে দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার