Friday , 20 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রাক্তন স্বামীর শেষকৃত্যে কারিশমা

প্রতিবেদক
Newsdesk
June 20, 2025 5:37 pm

বিনোদন ডেস্ক :

গত ১২ জুন যুক্তরাজ্যে মারা যান বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। মরদেহ ভারতে নিয়ে আসা তৈরি হয় জটিলতা। সব সংকট কাটিয়ে ভারতে নিয়ে আসা হয় সঞ্জয়ের মরদেহ।

গতকাল দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। কন্যা সামাইরা ও পুত্র কিয়ানকে নিয়ে হাজির হয়েছিলেন কারিশমা কাপুর। এসময় কান্নায় ভেঙে পড়েন কিয়ান। এ মুহূর্তের স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তাতে এমন দৃশ্য দেখা যায়।

সঞ্জয় কাপুরের শেষকৃত্যে তার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কারিশমার সঙ্গে গিয়েছিলেন তার বোন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও সাইফ আলী খান।

অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অর্থাৎ ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর ব্যবসায়ী সঞ্জয়কে বিয়ে করেন কারিশমা কাপুর। এ অভিনেত্রীর প্রথম হলেও সঞ্জয়ের এটি দ্বিতীয় বিয়ে। ২০০৫ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় কন্যা সামাইরা। ২০১১ সালে এ দম্পতির কোলজুড়ে আসে পুত্র কিয়ান।

২০১৪ সালে সমঝোতার মাধ্যমে ছাড়াছাড়ি জন্য মুম্বাই আদালতে আপিল করেন কারিশমা-সঞ্জয়। ২০১৬ সালের ৮ এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টের সামনে বিচ্ছেদ নিয়ে একটি চুক্তিপত্রে সাক্ষর করেন তারা। চুক্তিপত্র অনুযায়ী, এ দম্পতির দুই সন্তান সামাইরা এবং কিয়ান তাদের মা কারিশমা কাপুরের সঙ্গেই থাকছেন। তবে বাবা সঞ্জয় ইচ্ছে করলেই সন্তানদের দেখতে যাওয়ার অনুমতি পান।

২০১৬ সালে দীর্ঘ দিনের প্রেমিকা প্রিয়া সাচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। ইন্ডিয়ান-আমেরিকা হোটেল ব্যবসায়ী বিক্রম চাটওয়ালের প্রাক্তন স্ত্রী প্রিয়া। সঞ্জয় ও প্রিয়ার প্রথম দেখা হয় নিউ ইয়র্কে। পাঁচ বছর প্রেম করে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তবে কারিশমা কাপুর আর বিয়ে করেননি। দুই সন্তান নিয়ে এখনো একা জীবনযাপন করছেন ৫০ বছরের এই অভিনেত্রী।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ড গ্যাস ট্র্যাজেডি : ৩ দিনেও হয়নি মামলা, চলছে তদন্ত

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নেত্রকোণায় প্রায় সাড়ে ৬ লাখ শিশুকে দেয়া হবে টাইফয়েডের ভ্যাকসিন

সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

মানুষের গায়ে হাত দিলে ক্ষমা নেই: প্রধানমন্ত্রী

বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

ট্রেনের টিকিট কালোবাজারি: সহজ ডটকমের কর্মকর্তাসহ গ্রেপ্তার ৯

অর্থনীতিতে সংকট আছে, সমাধানও হচ্ছে: ডিসিসিআই