Wednesday , 25 March 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সংসার ভাঙল মৌসুমী হামিদের

প্রতিবেদক
Newsdesk
March 25, 2026 8:55 pm

বিনোদন ডেস্ক : 

২০২৪ সালের ১২ জানুয়ারি চিত্রনাট্যকার লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানাকে ভালোবেসে বিয়ে করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বছর না ঘুরতেই একই বছর অভিনেত্রীর সংসার ভাঙার গুঞ্জন ছড়ায়।

সে সময় মৌসুমী জানিয়েছিলেন খবরটি সত্য নয়। অবশেষে ভেঙেই গেল মৌসুমীর সংসার। স্বামীর পরকীয়ার জেরে ভালোবাসার ঘর ভেঙেছে বলে জানা গেছে।

তবে পরকীয়ার অভিযোগ নিয়ে মৌসুমীর সাবেক স্বামীর মন্তব্য পাওয়া যায়নি।

গত বছর নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আপাতত এ নিয়ে বিস্তারিত বলার পরিস্থিতিতে নেই বলে বিষয়টি এড়িয়ে গেছেন মৌসুমী হামিদ।

২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। তাদের এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত