Friday , 3 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

দেশে ফিরেছেন রুমানা মালিক মুনমুন

প্রতিবেদক
Newsdesk
July 3, 2026 5:15 pm

নিজস্ব প্রতিবেদক :

একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন এখন বাংলাদেশে। ১৭০০ দিন পর ক্যামেরার সামনে দেখা যাবে তাকে। সম্প্রতি তিনি অতিথি হয়ে এসেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে।

শনিবার (৪ জুলাই) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ এক্সক্লুসিভ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে রুমানা মালিক মুনমুন জানিয়েছেন, তার না বলা অনেক কথা।

কানাডা প্রবাসী মুনমুন সেখানে কী করছেন, উপস্থাপনা বা অভিনয়ে আবার ফিরবেন কি-না, এ সব উত্তর দিয়েছেন। পাশাপাশি মুনমুন জানিয়েছেন, লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৬ প্রতিযোগিতা চলাকালীন আজমেরী হক বাঁধন তার রুমমেট ছিল। মুনমুন সেভাবে মেকআপ করতে জানতেন না, বাঁধনই তাকে নানাভাবে সাহায্য করতেন। মুনমুন জানিয়েছেন, দেশের বাইরে তিনি কিছুদিন আগে জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ দেখে মুগ্ধ হয়েছেন।

মুনমুন বিনয় করেই বলেন, আমি অভিনয়ে অত ভালো নই। সে কারণেই আর অভিনয়টা চালিয়ে যাইনি। কথা প্রসঙ্গে মুনমুন তার একমাত্র অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’-এর অনেক না বলা গল্প শেয়ার করেছেন এই পডকাস্টে।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link