Saturday , 11 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পাটওয়ারী শিবির করতেন : নুর

প্রতিবেদক
Newsdesk
July 11, 2026 11:44 am

অপরাধচিত্র ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শিবির করায় তাকে আমরা সংগঠনে নেইনি। তিনি ১০ জুলাই শুক্রবার একটি গণমাধ্যমকে সাক্ষাতকারে এ কথা বলেন।
পাটওয়ারীর অতীত রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে গণধিকার পরিষদ সভাপতি নুর বলেন, ব্যাচমেট হিসেবে আমি যতদূর জানতাম নাসীরুদ্দীন পাটওয়ারী ইন্টারমিডিয়েট পর্যন্ত শিবিরের সঙ্গে ছিলেন।
তখন শিবিরকে টর্চার করা হতো- বিশ্ববিদ্যালয়ে তিনি তার পরিচয় গোপন করে ঢুকেছিলেন জুনায়েদ সাকির ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনে।
যখন ছাত্র ফেডারেশন নেতারা বুঝতে পারেন তিনি শিবিরের সঙ্গে ইনভলব; যখন ছাত্র ফেডারেশন থেকে তাকে অব্যাহতি দেবে সেই জায়গা থেকে তিনি তখন সীমান্ত হত্যা নিয়ে কিছু মানববন্ধন করে পরিচিতি পান। পরে তিনি এবি পার্টির মঞ্জু ভাইদের সঙ্গে ঘুরেছেন, আমাদের সংগঠনেও জয়েন করতে চেয়েছেন। কিন্তু আমরা তখন বিভিন্ন সংগঠন চেঞ্জ করা মানুষ তো এক জায়গায় স্থির হবে না ভেবে গুরুত্ব দিইনি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, বলা চলে জুলাই আন্দোলনের পাইওনিয়ার আমরা। কিন্তু আমাদের এখান থেকে সাইট করে দিয়ে এই কতিপয় নতুন নেতৃত্বকে হাইলাইটস করে এমনভাবে তৈরি করা হলো যে- তারা মাস্টারমাইন্ড। অথচ এখানে অনেক ছেলেপেলে আছে- যাদের ৫ আগস্টের আগে কোনোদিন একটা মিছিল-মিটিংও দেখিনি।
‘একক ব্যক্তি হিসেবে আমি এ আন্দোলনের লিডিং পর্যায় থেকে এ আন্দোলনটাকে এ পর্যায়ে নিয়ে এসেছি। আমি তো সবাইকে চিনি।’
নুরুল হক নুর আরও বলেন, যেমন আসিফ একেবারে শেষ পর্যন্ত একজন লড়াকু ছেলে। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলেন। নাহিদ মাঝখানে অনেক নিষ্ক্রিয় ছিলেন।
ডাকসু নির্বাচনের পরে ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বিমত ছিল; তিনি একটু নিষ্ক্রিয় ছিলেন- বাট তারও একটা পার্টিসিপেশন ছিল। পরে বিশাল বিশাল নেতা- এদের কোনো একটা মিছিলেও দেখি নাই।
নুর কথা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম উচ্চারণ করেন। তিনি তাকে নিয়ে ব্যঙ্গও করেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এখন যে নাসীরুদ্দীন পাটওয়ারী- তিনি তো আমাদের ব্যাচমেট। অনেক বড় বড় বক্তব্য দেন। মানুষ তো ভাবে পির-ওলি-আউলিয়া-বিশাল ‘জাতীয় নেতা শেখ মুজিব’।
‘বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোনোদিন একটা কোনো আন্দোলন সংগ্রাম মিছিল-মিটিংয়ে আমরা তাকে পাইনি’ যোগ করেন তিনি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে নৃশংসভাবে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে নেওয়ার নতুন আবেদন স্থগিত করল কানাডা

স্কুল চলাকালে গাছে বেঁধে নির্যাতন, অপমানে ছাত্রীর বিষপান

রাজধানীতে পথচারীদের ওপরে উঠে গেল প্রাইভেটকার

সংসদে আইন প্রণয়ন ও সংসদীয় কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

জিপিএস না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন-ফিটনেস, ১ আগস্ট থেকে কার্যকর

শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে: উপদেষ্টা নাহিদ

টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

Share via
Copy link