Tuesday , 30 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

এবারের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

প্রতিবেদক
Newsdesk
January 30, 2024 12:53 pm


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতো। তবে এই ত্রুটির জন্য আওয়ামী লীগ দায়ী নয়।

আমাদের গণতন্ত্র রাতারাতি ত্রুটিমুক্ত হবে না। বিএনপি দেশে যে অগ্নিসন্ত্রাস করেছে তা গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে। যারা নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন তারা কেউ ত্রুটিপূর্ণ নির্বাচন বলেনি।
এ সময় বিএনপির কালো পতাকা মিছিলকে গণবিরোধী বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী।

কাদের আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কঠিন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় কঠিন দায়িত্ব পালন করবে এই সংসদ। আজকের বিশ্ব পরিস্থিতি পৃথিবীব্যাপী অর্থনীতির ওপর চরম আঘাত হেনেছে। আজ বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা কাজ করবেন।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের দাবি করেছে: আসিফ নজরুল

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে বিস্ফোরক মামলায় ৬৩ আইনজীবীর জামিন

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত: দীনেশ ত্রিবেদী

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সোমবার

ঢাকার সবকটি আসনে জামায়াত বিজয়ী হলেও ‘মেটিকুলাস ডিজাইনে’ বিজয় কেড়ে নেওয়া হয়েছে : নূরুল ইসলাম বুলবুল

Gearing up for kids’ sports season? Put safety first

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ঈদযাত্রায় ৯৮% গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ