Tuesday , 17 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী

প্রতিবেদক
Newsdesk
September 17, 2024 10:15 pm

নিজস্ব প্রতিবেদক :

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু’র সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা সারা দেশে এ ক্ষমতা পাবেন।

এতে আরও বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সাবেক দুই মন্ত্রী ও সংসদ সদস্যের সম্পদ অনুসন্ধান করবে দুদক

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে নিহত ২

রাশিয়া-ইরান ২০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই

ফ্যাসিবাদের পথে চললে শক্ত লড়াই হবে : নাসীরুদ্দীন পাটোয়ারী

সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর ২২টি পয়েন্টে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি

পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

রাষ্ট্রপতি ইস্যু নিজস্ব ফোরামে সিদ্ধান্তের আশ্বাস বিএনপির

কর অঞ্চল ৩ জুলহাস উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

হিন্দু-মুসলিম এক বৃন্তে দুটি ফুল: মির্জা ফখরুল

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ভাই নিহত