Tuesday , 25 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
Newsdesk
August 25, 2026 4:27 pm

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলগীরের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।

বঙ্গভবনে দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাতকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তারা স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিন বাহিনীর প্রধানকে আশ্বস্ত করেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ওয়ানপ্লাস ওয়াচ ২: বাজারের সেরা স্মার্টওয়াচ

চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নিতে হবে: আইজিপি

দেশে নতুন সংকট তৈরি হোক বিএনপি সেটা চায় না

বিএনপি-জামায়াত-শিবির একদল, ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে: জি এম কাদের

বাংলাদেশের সঙ্গে অনুকূল পরিবেশে সব বিষয়ে আলোচনা চায় ভারত : জয়সোয়াল

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ইতালি থেকে মায়ের জানাজা পড়তে এসে নরসিংদীর সড়কে মৃত্যু

ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বই নিয়ে সতর্ক থাকবে পুলিশ

স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার: ড. ইউনূস