Wednesday , 18 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগ তদন্তে চট্টগ্রামে নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান

প্রতিবেদক
Newsdesk
June 18, 2025 8:27 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ জুন) দুপুরে দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। তারা আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন।

দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া চারটি এনআইডি সংশোধনের ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগে অনুসন্ধান চালানো হয়। একই সঙ্গে চারটি সন্দেহজনক ব্যাংক একাউন্টের তথ্য যাচাই করা হচ্ছে যেগুলোর মাধ্যমে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। তবে এসব একাউন্টের মালিকানা অস্বীকার করেছে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্ট ব্যাংক ও অভিযোগকারীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে দুদক।

দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইন বলেন, ‘আমাদের কাছে চারটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, যেগুলোর মাধ্যমে লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছি।’

তিনি বলেন, ‘তবে তারা জানিয়েছেন, এই অ্যাকাউন্টগুলো তাদের নয়। এখন আমরা যাচাই করবো অ্যাকাউন্টগুলো কার নামে নিবন্ধিত।’

এ বিষয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘যে চারটি এনআইডি সংশোধনের তথ্য জানতে দুদক এসেছে, সেগুলোর নিষ্পত্তি আগেই হয়ে গেছে। তারা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও তথ্য চেয়েছেন আমরা তা সরবরাহ করেছি। যদি আমার কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি অনিয়মে জড়িত থাকে প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

সর্বশেষ - জেলার খবর