Saturday , 31 January 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রতিবেদক
Newsdesk
January 31, 2026 3:38 pm

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৫ জনের মধ্যে তাৎক্ষনিক দুজনের নাম জানা গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার নজিপুর দিকে যাচ্ছিল। অপরদিকে নজিপুর থেকে মহাদেবপুরের দিকে আসছিল যাত্রীবাহী একটি অটো ভ্যান। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আর তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে চারটার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়। হাসপাতালে গুরুতর অবস্থান তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় মোট পাঁচজন মারা গেছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম নগরীতে ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা পুলিশের

সুনামগঞ্জে গিয়ে বন্যায় আটকা ঢাবির ২১ শিক্ষার্থী, উদ্ধারের আরজি

সুনামগঞ্জে গিয়ে বন্যায় আটকা ঢাবির ২১ শিক্ষার্থী, উদ্ধারের আরজি

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে আবার থানায় ফেরত দিল কুমিল্লা ডিবি

হত্যা মামলায় সাবেক এমপি তুহিন গ্রেপ্তার

র‌্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির

হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

কুড়িগ্রামে যুবলীগ ও ছাত্রলীগের দুই সভাপতি গ্রেপ্তার

যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি, চূড়ান্ত তালিকা বৃহস্পতিবার

কুষ্টিয়ায় খেজুরের রস ও গুড় তৈরীতে ব্যস্ত গাছিরা