Monday , 11 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. ক্রীড়াঙ্গন
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্রগ্রাম

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক
Newsdesk
March 11, 2024 6:12 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও গুলিসহ পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার গভীর রাত পর্যন্ত এ অভিযান চালনো হয়।

সোমবার (১১ মার্চ) দুপুরে আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—বর্ধিত ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ ওরফে মাস্টার হাশিম, এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ এবং ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানান, রোববার রাতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ দুজন এবং ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য এই বিশেষ অভিযানে অংশ নেন। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বাড়াবাড়ি তো সরকার করছে, হুমকি-ধমকিতে দমানো যাবে না: ফখরুল

বাড়াবাড়ি তো সরকার করছে, হুমকি-ধমকিতে দমানো যাবে না: ফখরুল

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ হয়েছে: প্রেস সচিব

গাজীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৪

দুদকের মামলায় সাবেক আইজি বেনজীরের বিচার শুরু

হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

সফটওয়্যারে ত্রুটি : ঢাকা শেয়ার বাজারে লেনদেন বন্ধ

টঙ্গীর বেইলি ব্রিজ তুরাগ নদে ভেঙে পড়েছে, যাত্রীদের দুর্ভোগ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বৃহস্পতিবার

ভোটার তালিকা হালনাগাদের পরই নির্বাচন: ধর্ম উপদেষ্টা

ডিআরইউর নতুন সভাপতি শুকুর আলী, সম্পাদক মহিউদ্দিন ও প্রচার সম্পাদক সুশান্ত