Tuesday , 12 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ইলিয়াস মোল্লার ‘ডান হাত’ বেনু গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
November 12, 2024 7:57 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পল্লবীতে শেখ মো. সাকিব রায়হান হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ‘ডান হাত’ মো. মোশারাত হাসান বেনুকে (৫২) গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেনু ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ডান হাত হিসেবে কাজ করতেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর এলাকায় ভুক্তভোগী সাকিব রায়হান হত্যার ঘটনায় তার বাবা শেখ আজিজুর রহমান বাদী হয়ে গত ৩ অক্টোবর পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-৬ নম্বরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় করা মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত মোশারাত হাসান বেনুকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘লন্ডন থেকে চক্রান্তের বার্তা’, সবাইকে সতর্ক থাকার আহ্বান কাদেরের

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মর্টারশেল, বিএসএফ’র দুঃখ প্রকাশ

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে নির্বাচন কমিশন প্রস্তুত: সিইসি

আইএলও-তে বাংলাদেশের বিরুদ্ধে চলমান অভিযোগ প্রত্যাহারের আহ্বান

ডিআরইউর নতুন সভাপতি শুকুর আলী, সম্পাদক মহিউদ্দিন ও প্রচার সম্পাদক সুশান্ত

শ্রীলংকাকে ১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলংকাকে ১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন