মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন অধ্যাপক ইউনূস

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৫, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রীয় সংস্কারে ভূমিকা রাখায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গতকাল সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছেন।

এর প্রেক্ষিতে সরকার আজ এক বিবৃতিতে জানিয়েছে, অধ্যাপক ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাঁকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট থেকে যে রুল জারি করা হয়েছে, সেটি সরকারের নজরে এসেছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে এই রুলের জবাব দেবে।

বিবৃতিতে বলা হয়, সরকার স্পষ্ট করতে চায় যে, অধ্যাপক ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাঁকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না। আবেদনকারী নিজ উদ্যোগে এই রিটটি দায়ের করেছেন বলে মনে হয় এবং কীসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে-তা পরিষ্কার নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে বিবৃতিতে জানানো হয়।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চানখারপুলে গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন

গোলাগুলি চলছেই, আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন সীমান্তের বাসিন্দারা

মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তায় থাকবে পুলিশ

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না: কাদের

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল

কুয়াকাটা সৈকতে বড় দুটি মৃত কচ্ছপ, গায়ে আঘাতের চিহ্ন

১০ জানুয়ারি দেশব্যাপী জোবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক

ছাত্রী হেনস্তায় জড়িতদের আজীবন বহিষ্কার করা হবে : চবি উপাচার্য

ছাত্রী হেনস্তায় জড়িতদের আজীবন বহিষ্কার করা হবে : চবি উপাচার্য