Sunday , 19 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জেলার খবর

শাহজালালের কার্গো ভিলেজে ফলের ক্যারেটে মিললো ১৬ স্বর্ণের বার

প্রতিবেদক
Newsdesk
July 19, 2026 8:01 pm

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬টি স্বর্ণের বার জব্দ করেছে ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউজ।

রোববার (১৯ জুলাই) বিকেলে অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। পরে, অভিযান চালিয়ে এসব স্বর্ণের চালান জব্দ করা হয়।’

জানা গেছে, এসব বারের প্রতিটির ওজন ১ কেজি; সব মিলিয়ে প্রায় ১৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

কাস্টমসের একজন কর্মকর্তা বলেছেন, ‘সংশ্লিষ্ট নথি অনুযায়ী, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিঙ্ক এবং এর এয়ারওয়ে বিল নম্বর ১৬০১২৭৪০০৯২।’

অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত