Sunday , 2 August 2026 |
শিরোনাম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযানে ৬০০ কাব স্কাউট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও নানা প্রশ্ন

কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মাঠ সংস্কারের উদ্যোগে বাধা, ২৫ জনের বিরুদ্ধে মামলা: লোহাগাড়ায় শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ

বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাবারও স্বীকারোক্তি

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কুমিল্লায় ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 1:56 pm

অপরাধচিত্র প্রতিনিধি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়ায় খিরাই নদের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে ইটবোঝাই বাল্কহেডের ওপর পড়েছে। ১ আগস্ট শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। বাল্কহেডের চালক, সুকানি, সহকারী ও ১৭ শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।

আজ রোববার সকালে শ্রমিক কাশেম মিয়া বলেন, বাল্কহেড থেকে সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পেলেও মুঠোফোন, টাকা, ব্যাগে থাকা পোশাক, ঘুমানোর চাদরসহ বিভিন্ন সামগ্রীর কিছুই রক্ষা করতে পারেননি তিনি। টাকার অভাবে রাত থেকে সকাল পর্যন্ত না খেয়ে আছেন।

বাল্কহেডের মালিক ও সুকানি জুয়েল পাটোয়ারী বলেন, তিনি ৫০ হাজার টাকা ভাড়ায় ৪০ হাজার ইটবোঝাই করে ঢাকার জিঞ্জিরা থেকে শনিবার ভোরে রওনা দেন। সন্ধ্যা ছয়টার দিকে খিরাই নদী দিয়ে দাউদকান্দি উপজেলার খামারপাড়া বেইলি সেতুর নিচে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে সেতুটি ভেঙে বাল্কহেডের ওপর পড়ে। এ সময় বাল্কহেডে থাকা সবাই সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। তবে তাঁদের সঙ্গে থাকা নগদ টাকা, মুঠোফোন ও কাপড়ের ব্যাগ কিছুই রক্ষা করতে পারেননি। ২৫ লাখ টাকায় কেনা বাল্কহেডের ওপর সেতু ভেঙে পড়ায় অনেক ক্ষতি হয়েছে তাঁর।

স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মজনু মিয়া বলেন, দীর্ঘদিনের বর্ষা ও বৃষ্টিতে বেইলি সেতুর পাটাতনগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। প্রায়ই নষ্ট হওয়া পাটাতন দেবে গিয়ে দুর্ঘটনা ঘটত। এলজিইডির দাউদকান্দি উপজেলা কার্যালয়ের উদ্যোগে নষ্ট পাটাতনগুলো মেরামতের চেষ্টা চলছিল। প্রকৌশলী সেতুর কাছে না থাকায় মেরামতকারী শ্রমিকেরা না বুঝে বেইলি সেতুর সংযোগের নাট খুলে ফেলেন। এতে সেতু ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর বেইলি সেতুর পাটাতন মেরামতকারী শ্রমিকেরা দ্রুত পালিয়ে গেছেন।

সেতু ভেঙে যাওয়ার পর এই সড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় দাউদকান্দি উপজেলা ছাড়াও চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার একাধিক গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামকে কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় অর্থ অভাবে নবজাতক বিক্রির চেষ্টা।। পরিবারটির পাশে জেলা প্রশাসক

সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

যে কারণে ভারতের সিনেমাটি করছেন না ফারিণ

খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান সেনাবাহিনীর

‘যেখানে জনগণের অংশগ্রহণই নেই, সেখানে কিসের আচরণবিধি লঙ্ঘন’

তারা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছে: ডিএমপি কমিশনার

জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা বানাবে সংস্কৃতি মন্ত্রণালয়

তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি: তারেক রহমান

মীরসরাইয়ে ঝরনার কূপে মিলল ২ পর্যটকের মরদেহ