Tuesday , 8 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লংমার্চ নিয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক

প্রতিবেদক
Newsdesk
September 8, 2026 8:32 pm

অপরাধচিত্র ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জামায়াত জোটের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকা মহানগরী উত্তর, গাজীপুর মহানগরী ও জেলা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া জেলা ও মহানগরী, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা এবং রংপুর জেলা ও মহানগরীর জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও ছাত্র ও শ্রমিক কল্যাণের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।
বক্তারা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ লংমার্চে নেতৃত্ব দেবেন।
বৈঠকে লংমার্চ কর্মসূচির বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ, মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর পর্যন্ত মানবপ্রাচীর তৈরি, গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের আয়োজন রয়েছে।
সংশ্লিষ্ট জেলা ও মহানগরীর দায়িত্বশীলরা লংমার্চ সফলভাবে বাস্তবায়নের বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বৈঠকে লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, গাজীপুর জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগরী আমির অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, রংপুর জেলা আমির মো. গোলাম রব্বানী এমপি, বগুড়া মহানগরী আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা আমির মো. আব্দুল হক, পাবনা জেলা আমির আবু তালেব মন্ডল এমপি, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপি, মাওলানা নজরুল ইসলাম এমপি, আব্দুল ওয়ারেছ এমপি, জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাঈদ, টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ ও সিরাজগঞ্জ জেলা আমির মো. শাহিনুর আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ