নিজস্ব প্রতিবেদক :
সাপ্তাহিক অপরাধচিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক এবং ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর হোসেনের মমতাময়ী মা” নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন। (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ ) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নুরজাহান বেগম এর আগেও দুইবার ব্রেন স্ট্রোক করেছি। গতকাল বৃহস্পতিবার হৃদযন্ত্রের জটিলতা দেখা দিলে তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আর বিকালে তাঁর মৃত্যু হয়।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাপ্তাহিক অপরাধ চিত্র সম্পাদক আলহাজ্ব মোঃ সাহিদুজ্জামান,ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ) , ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম’ (এমজেএফ) নেতৃবৃন্দ। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


















