শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এখনও মেলেনি ১ হাজার ৮৮৫ অস্ত্রের খোঁজ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই সারাদেশের বিভিন্ন সরকারি স্থাপনা ও থানায় হামলার ঘটনায় লুট হয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র ও গোলাবারুদ। এই অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী অভিযান পরিচালনা করলেও এখনও মেলেনি ১ হাজার ৮৮৫ অস্ত্রের খোঁজ।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত লুট হওয়া অস্ত্রের প্রস্তুতকৃত তালিকায় হারানো অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৮১৮টি। এর মধ্যে উদ্ধার হয়েছে ৩ হাজার ৯৩৩টি। এখনও উদ্ধার হয়নি ১ হাজার ৮৮৫টি অস্ত্র। গোলাবারুদ অর্ধেকের বেশি উদ্ধার হয়নি।

দিকে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

এই সময়ের মধ্যে বৈধ অস্ত্রও জমা না দিলে সেগুলোও অবৈধ হবে বলে জানানো হয়। পরে সময়সীমা পার হয়ে গেলে অবৈধ সকল অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনায় নামে যৌথবাহিনী।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে টেন্ডার ড্রপিং নিয়ে অনিয়মের অভিযোগ

বিএনপি ইসলামবিদ্বেষী নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: সালাহউদ্দিন আহমদ

ট্রাফিক পুলিশের নাকে ঘুষি দেওয়া সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

ভোটের মাঠে থাকবেন ৫ লক্ষাধিক আনসার সদস্য

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ

সাংবাদিকদের নামে যত্রতত্র খুনের মামলা বন্ধে সুস্পষ্ট অবস্থান নিন, সরকারকে সম্পাদক পরিষদ

শ্রীলংকা সিরিজের জন্য দেশ ছেড়েছে অনূর্ধ্ব-১৯ দল

গণমাধ্যমে ব্যক্তির পরিবর্তন হলেও চরিত্রের বদল হয়নি : আশিক ইসলাম

সেপ্টেম্বরে আর্জেন্টিনার দুটি ম্যাচ, মেসিকে অধিনায়ক করে দল ঘোষণা

সচিবালয়ে অগ্নিকাণ্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি