Sunday , 13 September 2026 |
শিরোনাম:

কুমিল্লার নাংললকোট উপজেলা হিসাব রক্ষকের বিরুদ্ধে ঘোষ দুর্নীতির অভিযোগ।। এম এ মতিন মাসুম। কুমিল্লা ব্যাুরো। সরকারি সিদ্ধান্তে বেতন বাড়লেও সেই বাড়তি বেতনের পে-ফিক্সেশন করাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসে ফাইলপ্রতি ৫০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু পে-ফিক্সেশন নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নতুন পেনশন ফাইল নিষ্পত্তিতেও ২০ হাজার টাকার বেশি দাবি করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। চাহিদামতো টাকা না দিলে নানা অজুহাতে ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানি করা হয় বলে জানা গেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা হিসাবরক্ষণ অফিসের সুপারভাইজার এম এম মোহাইমেন। তাঁর বিরুদ্ধে ফাইলপ্রতি অর্থ দাবি এবং টাকা না দিলে কাজ বিলম্বিত করার অভিযোগ তুলেছেন একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত বেতন বৃদ্ধির পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হিসাবরক্ষণ অফিসে আবেদন জমা দিতে হয়। অভিযোগ রয়েছে, এসব ফাইল যাচাই ও নিষ্পত্তির জন্য প্রতিটি ফাইলে ৫০০ টাকা করে দিতে হয়; টাকা দিতে না চাইলে ফাইল দিনের পর দিন আটকে রাখা হয়। সম্প্রতি এক সরকারি কর্মকর্তার পে-ফিক্সেশন ফাইলের কাজ সম্পন্ন হওয়ার পর তাঁর কাছে ৫০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার দাবি, সরাসরি টাকা না চেয়ে ইঙ্গিতপূর্ণ ভাষায় অর্থ চাওয়া হয়; একপর্যায়ে বলা হয়, ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’ বিব্রতকর পরিস্থিতি ও হয়রানি এড়াতে শেষ পর্যন্ত তিনি টাকা দিতে বাধ্য হন। হিসাবরক্ষণ অফিসের আওতায় নাঙ্গলকোটে প্রায় ১ হাজার ৪০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, সবার পে-ফিক্সেশন ফাইলে ৫০০ টাকা করে নেওয়া হলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় সাত লাখ টাকা। তবে সবাইকেই একইভাবে অর্থ দিতে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, নতুন পেনশন ফাইল নিষ্পত্তির ক্ষেত্রেও ভোগান্তির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, পেনশন ফাইল ছাড় করাতে ২০ হাজার টাকার বেশি দাবি করা হয়। চাহিদামতো টাকা না পেলে কাগজপত্রে ত্রুটি দেখিয়ে ফাইল আটকে রাখা হয়, ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য পেনশন পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা বলেন, “হিসাবরক্ষণ অফিসে গেলে এমন আচরণ করা হয়, যেন আমরা তাঁদের কাছে টাকা জমা রেখেছি। টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয়, কাগজপত্রে সমস্যা আছে বলে ফাইল আটকে রাখা হয়। অথচ টাকা দিলে দ্রুত কাজ হয়ে যায়।” তাঁদের মতে, সরকারি দপ্তরে সেবা নিতে এসে এভাবে অর্থ দাবি করা অনৈতিক এবং বিশেষ করে অবসরপ্রাপ্তদের পেনশন নিয়ে এমন হয়রানি অত্যন্ত দুর্ভাগ্যজনক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপারভাইজার এম এম মোহাইমেন প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে তাঁর কাছ থেকে অভিযোগগুলোর বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মালেক। তিনি বলেন, “আমাদের অফিসে কাউকে আসতে হচ্ছে না। তাঁরা অনলাইনে বসেই প্রয়োজনীয় কাগজপত্র লিপিবদ্ধ করবেন। এরপর আমরা সেগুলো যাচাই করে সাবমিট করব।” প্রতিটি ফাইলে ৫০০ টাকা নেওয়ার অভিযোগকে তিনি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত – ২,আহত ৩

পবায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল রানা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদালতের রায় অমান্য করে ফুলপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ

কুমিল্লায় মহাসড়কে মিছিল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার।।

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

২৫২ টাকার ইলিশ ১৮০০! দেশি পরিচয়ে বিদেশি মাছের জমজমাট কারবার

অপরাধচিত্র প্রতিনিধি: এক কেজি ইলিশ আমদানিতে মূল দাম মাত্র ২৫২ টাকা। শুল্ক, পরিবহন ও অন্যান্য খরচ যোগ করেও আমদানিকারকের ব্যয় দাঁড়ায় আনুমানিক ৫১৪ টাকা। অথচ সীমান্ত পেরিয়ে সেই মাছই দেশের…

আদাবরে খণ্ডিত সেই নারীর দুই পা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর আদাবর ১০ নম্বর এলাকায় খণ্ডিত সেই নারীর মরদেহের দুই পা উদ্ধার করেছে পুলিশ। এর আগে আদাবর ১০ নম্বরের খাল থেকে ওই নারীর মাথা, দুই হাত এবং…

টেকনাফে বসতভিটার ভাগ-বাটোয়ারা নিয়ে পারবারিক কলহ, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে…

ওলামা দলের শামীম বহিষ্কার, খুলছে অভিযোগের খাতা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃ শামীম আহমেদকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় নোটিশে তাঁর বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে…

উদ্ধারের পরই ফের ‘নিখোঁজ’ ১৬ বছরের কিশোরী

আবদুল্লাহ আল মামুন — সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে কথিত প্রেমিকের বাড়িতে গত ২২ দিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পুলিশ একবার কিশোরীকে…

লালবাগে বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামের এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে স্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে…

রাজধানীতে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীরজাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকেঅজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয় ।পরে…

মির্জাগঞ্জে পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ মো. মিজানুর আকন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা…

লালবাগে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, তিনদিন পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর লালবাগে শেখ ওয়াসিম রনি (৪৩) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে তার ব্যবসায়িক সহযোগী মাসুমের বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে লালবাগের বিসি দাস স্ট্রিটের একটি বাড়ির…

যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর যাত্রাবাড়ী ছনটেক এলাকায় মোবাইল নিয়ে দ্বন্দ্বে রাব্বী (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত হত্যা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ছনটেক স্বপ্ন সুপার সপের সামনে প্রধান রাস্তার…